বুধবার, ২৪ জুলাই, ২০১৩

হরতালে নিরাপত্তা কাজে নিয়োজিত পুলিশের কাণ্ড!

গুলশান-১ ব্রিজের উপর একটি পুলিশ চেক বক্স আছে। যখন যাকে ইচ্ছা হয় চেক করে। আজ হরতাল বলে নিরাপত্তা/চেক অনেক বেশী কড়া  অন্য দিনের থেকে। একজন মটর সাইকেল আরোহীকে থামানো হয় চেক করতে। আরোহীর কাছে বিরাট একটি ব্যাগ পিছনে বাধা ! দেখেই বুঝা গেল উনি পেশায় একজন MEDICAL REPRESENTATIVE যার কাজ ডাক্তারের দ্বারে দ্বারে গিয়ে SAMPLE MEDICINE  দেয়া এবং তাদের পণ্য সম্পর্কে জানানো।
দায়িত্বরত পুলিশকর্তা মটর আরোহীর ব্যাগ তল্লাশি করতে গিয়ে বের হয়ে আসলো অসংখ্য ঔষধ। রাখে আল্লাহ মারে কে! পুলিশ জেন একটি ফার্মেসী পেয়ে গেল! নিজের দরকার মত সব ঔষধ হাতিয়ে নিয়ে নিচ্ছে আর উক্ত মানুষটিও পুলিশ ভাইকে সাহায্য করছে কোনটা কিসের ট্যাবলেট, সিরাপ আর ক্যাপস্যুল! তারপর ভাগ্যে কেইস জুটল নাকি জরিমানা জুটল দেখার সুযোগ পেলাম না!
অফিস চলে এলাম আপনমনে। মনে মনে হাসলাম আর ভাবলাম পুলিশ ভাইয়ের আজকের দিনটা বড়ই সুন্দরভাবে শুরু হয়েছে। সঠিক কাজ করেছেন কি তিনি? নাকি ক্ষমতার অপব্যবহার করলেন? ভাবিনি! অফিস এসে সবাইকে হাসতে হাসতে বললাম গল্পটি!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন